বিশ্বের এক অদ্ভুত নদী যার জল কয়লার মতো কালো! কোথায় আছে?

আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে এক লক্ষেরও বেশি নদী রয়েছে। কিছু নদীর জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং লোকেরা এটির পূজাও করে। অন্যদিকে, কিছু নদীও অভিশপ্ত। কিন্তু এই বিশ্বে আমন একটি নদী আছে যার যার জল কয়লার মতো কালো। এই নদীর নাম রিও নেগ্রো নদী, যা আমাজন নদীর একটি প্রধান উপনদী। রঙের কারণে এটি কালো নদী বা ব্ল্যাক রিভার নামেও পরিচিত। এই নদীর দৈর্ঘ্য ২২৫০ কিলোমিটার। কিন্তু কেন এইরকম রং? পাতা, ডালপালা এবং গাছের অন্যান্য অংশ এই নদীতে পড়ে। সেগুলির ট্যানিন এবং হিউমিক অ্যাসিড নদীর জলে মিশে যায়। যা থেকেই নদীটির জল গাঢ় কালো হয়ে ওঠে। আর এই রঙের কারণেই এটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। নদীর তলদেশ কালো বা গাঢ় বাদামী রঙের, যার ফলে নদীর জলও কালো দেখায়। প্রায় তিন কোটি মানুষের বসবাস করেন এই নদী তীরবর্তী অঞ্চলে। জীববৈচিত্র্যেও অত্যন্ত সমৃদ্ধ এই দীর্ঘ অঞ্চল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *