আমুদরিয়া নিউজ: দেশের ১৩টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রকাশিত হল নতুন ভোটার তালিকার খসড়া। ১২ নভেম্বর বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে এই তালিকা প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ অসম, বিহার, কেরল, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু-সহ মোট ১৩টি রাজ্য এই তালিকায় রয়েছে। পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতেও প্রকাশিত হয়েছে খসড়া তালিকা।
ভোটাররা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম সংযোজন, বাদ দেওয়া বা ভুল সংশোধনের জন্য আবেদন ও অভিযোগ জানাতে পারবেন। এরপর আগামী ৪ জানুয়ারি ২০২৭ প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। উল্লেখ্য, উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশের দিন পিছিয়ে ১৭ নভেম্বর করা হয়েছে।
ভোটার তালিকায় নিজের নাম ও তথ্য ঠিক আছে কি না, তা দেখে নেওয়ার এটাই সুযোগ। নাম না থাকলে বা কোনও ভুল থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা যাবে।