আমুদরিয়া নিউজ : বঙ্গ রাজনীতির আবহে ‘জয় শ্রীরাম’ শিরোনামে একটি নতুন গান তৈরি ঘিরে চর্চা শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী, গানটি তৈরি করেছেন সঙ্গীত পরিচালক অরিন্দম চট্টোপাধ্যায়, যেখানে ‘জয় শ্রীরাম’ শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে এবং রাজনৈতিক পরিবর্তনের বার্তা রয়েছে বলে দাবি।
গানটি নাকি অরিন্দমের কণ্ঠেই শোনা যাবে এবং শীঘ্রই বঙ্গ-বিজেপির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পেতে পারে। তবে প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। নতুন এই রাজনৈতিক থিমের গান মুক্তির অপেক্ষায় রয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক মহল ও দর্শক উভয়ের মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।