আমুদরিয়া নিউজ:ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থসংস্থান রুখতে পুতিন সরকারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করাই বিলের মূল উদ্দেশ্য। বিলটির নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাঙ্কশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026)। অনুমোদন মার্কিন সেনেটে ৮৬-১১ বিশাল ভোটের ব্যবধানে বিলটি পাস হয়েছে। চূড়ান্ত আইনের রূপ পেতে এটি আগামী ৩১ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদে পেশ করা হবে। রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানিকারী শীর্ষ ৫টি দেশ হল চিন, ভারত, আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া। এই দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক বসানোর ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের হাতে।
বিলটি ট্রাম্পকে অতিরিক্ত বাণিজ্য ক্ষমতা দেবে এবং এর ফলে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য দিক রুশ প্রেসিডেন্ট, ক্রেমলিনের আধিকারিক ও অলিগার্কদের ওপর কড়া নিষেধাজ্ঞা এবং ১৯৯৬ সালের ‘ইরান স্যানকশনস অ্যাক্ট’-এর মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।