আমুদরিয়া নিউজ:ইরানের সঙ্গে বাণিজ্য বন্ধে চাপ তৈরি করছে আমেরিকা। ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখা দেশগুলির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ওয়াশিংটন। তবে সেই চাপের বিরোধিতা করে চিন জানিয়েছে, ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যে কোনও হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
চিনের দাবি, একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চিন হওয়ায়, এই সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য বাজারেও পড়তে পারে বলে জানা গেছে।
Total Views:
0