মাইকেল জ্যাকসনের ২৮ বছরের পুরোনো মোজা নিলামে, দাম উঠল ৮ লক্ষ টাকা!

আমুদরিয়া নিউজ: ২০০৯ সালে ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসন প্রয়াত হন। তবে এখনও তিনি সঙ্গীতপ্রেমীদের মন দখল করে রয়েছেন। সম্প্রতি প্রয়াত তারকার একটি মোজা নিলামে মোটা অঙ্কে বিক্রি হওয়ার পর অনুরাগীমহলে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে ১৯৯৭ সালে ফ্লান্সে কনসার্ট করেছিলেন গায়ক। সেই সময়ে তাঁর ব্যবহৃত এক পাটি মোজা মেকআপ রুমে রয়ে যায়। একজন টেকনিশিয়ান সেটি কুড়িয়ে পান এবং তাঁর কাছে রেখে দেন। মোজাটি সাদা রংয়ের এবং তার গায়ে সাদা রাইনস্টোনের টুকরো বসানো। সেই এক পাটি মোজাই ফ্রান্সের এক নিলামে ৮ হাজার ৮২২ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ লক্ষ ৭২ হাজার টাকা) বিক্রি হয়েছে। নিলামে মোজাটির দাম ৩ হাজার ৪০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ টাকা) ধরা হয়েছিল। কিন্তু সেটি দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হয়। ২৮ বছর আগে ব্যবহৃত পপ সম্রাটের মোজার কদর যে একটুও কমেনি এটাই তার প্রমাণ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *