আমুদরিয়া নিউজ:ইরানের সঙ্গে তেল বাণিজ্য ও সরবরাহে জড়িত থাকার অভিযোগে চার ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা চাপাল আমেরিকা। তালিকায় রয়েছে পোর্টিস পার্টনার, সদাশিব ওভারসিজ, পিআর সফটটেক এবং প্রাক্রুতিস ইনফ্রা ইমপেক্স-এর মতোন কোম্পানিগুলি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সংস্থাগুলি ইরানি তেল আমদানি, মজুত, বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত ছিল। ইরানের সামরিক ও জ্বালানি খাতের ওপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ওয়াশিংটন।
Total Views:
0