আমুদরিয়া নিউজ:গাজায় যুদ্ধের ভয়াবহতার খবর কমলেও বিপর্যস্ত স্বাস্থ্যব্যবস্থা এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রের অভাবে বাস্তুচ্যুতি শিবিরের বাসিন্দারা প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বাড়ছে ডায়রিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণ, স্ক্যাবিস-সহ বিভিন্ন রোগ। গাজার ৩৪টি হাসপাতালের মধ্যে মাত্র ১৯টি আংশিকভাবে সচল। প্রায় ২০ লাখ মানুষের জন্য হাসপাতালের শয্যা রয়েছে মাত্র ২ হাজার ২০০টি। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও কর্মীর সংকটের পাশাপাশি যাতায়াতের খরচও চিকিৎসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও শিবিরগুলিতে চিকিৎসা পরিষেবা ফেরানোর দাবি উঠছে।
Total Views:
0