ইংল্যান্ডের ইয়ং জার্নালিস্ট অব দি ইয়ার হলেন কলকাতার মেয়ে সারা আজিজ

আমুদরিয়া নিউজ : ইংল্যান্ডের বার্ষিক প্রেস অ্যাওয়ার্ড “ইয়ং জার্নালিস্ট অফ দ্য ইয়ার” বিভাগে দ্বিতীয় পুরস্কার জিতেছেন কলকাতার ফ্রিল্যান্স সাংবাদিক এবং ছাত্রী সারা আজিজ।
২৩ বছর বয়সী এই মুসলিম তরুণী নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ জার্নালিজমে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন। ২০২৩ সালে কলকাতায থেকে স্নাতক বন। তার পরে তিনি তার সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন।

কলকাতার লরেটো কলেজে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি পান। সেই সময়ে আজিজ আমেরিকান মাল্টিমিডিয়া সম্প্রচার নেটওয়ার্ক ভয়েস অফ আমেরিকার জন্য বাংলাদেশে রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের উপর রিপোর্টিং করেছিলেন। সেই প্রতিবেদনটিই তাঁকে শীর্ষ ব্রিটিশ মিডিয়ার পুরস্কার জিতিয়েছে।
ইংল্যান্ডের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার হিসেবে পরিচিত দ্য প্রেস অ্যাওয়ার্ডস-এ এই সম্মাননা দেওয়া হয়েছে, যা দ্য গার্ডিয়ান এবং দ্য টেলিগ্রাফ (যুক্তরাজ্য) প্রকাশিত আজিজের ইনভেস্টিগেটিং রিপোর্টিংয়ের কারণে।

২০২৪ সালের নভেম্বরে, আজিজ ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফে একটি রিপোর্ট প্রকাশ করেন, যেখানে নয়াদিল্লিতে ভারত সরকারের হেফাজতে এক রোহিঙ্গা শিশুর “রহস্যময়” মৃত্যুর পেছনের সত্যতা উন্মোচন করা হয়। তাতে আটক অবস্থায় শিশুটির চিকিৎসায় অবহেলা এবং নির্যাতনের বিষয়টি সামনে এসেছে। এমনকী, ভারতে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা মুসলিমদের উপর নির্বিচারে গণ আটক ও নির্যাতনের বিষয়েও রিপোর্ট লিখেছেন তিনি। ওই বছরের শুরুতে, আজিজ ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কারাবন্দি নারীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের গোপন কেলেঙ্কারি সামনে এনেছিলেন। দ্য গার্ডিয়ানে প্রকাশিত ইনভেস্টিগেটিং রিপোর্টিং আলোড়ন ফেলেছিল।

আজিজ ভারত ও বাংলাদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট, ভয়েস অফ আমেরিকা এবং দ্য গার্ডিয়ানের মতো একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য ব্যাপকভাবে কভার করেছেন। ২০২৫ সালে বাংলাদেশের ছাত্র বিক্ষোভের উপর তার অনুসন্ধানী ব্রেকিং নিউজ রিপোর্টিং ইংল্যান্ডের দ্য টাইমসে প্রকাশিত হয়েছিল।
প্রতিবেদক : মুসকান চৌধুরী। একজন কনটেন্ট রাইটার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *