২০২৭-এর ১ মার্চ থেকে ভারতে শুরু জনগণনা

আমুদরিয়া নিউজ: ২০২৭ সালের ১  মার্চ থেকে দেশজুড়ে শুরু হবে জনগণনা। সরকার সূত্রের খবর এবারের গণনায় অন্তর্ভুক্ত হচ্ছে জাতি ও উপজাতির বিস্তারিত তথ্য। এর আগে ২০১১ সালে জনগণনা হয়। তারপর ২০২১ সালে এই গণনা হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা করা যায়নি। অর্থাৎ দীর্ঘ ১৬ বছর পর হতে চলেছে জাতীয় স্তরের এই জনগণনা। সরকারি ভাবে ২০২৭ সালের ১ মার্চ জনগণনা শুরুর কথা হলেও, প্রথম ধাপের কাজ শুরু হবে তারও আগে, ২০২৬ সালের অক্টোবর মাসে। লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো পাহাড়ি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শীতকালের আবহাওয়া খুবই প্রতিকূল হওয়ার কারণে, এসব রাজ্যে আগেই জনগণনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিই হবে মোদি জমানার প্রথম জনগণনা।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *