কোহলিদের দেখতে চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলা! পদপিষ্ট হয়ে মৃত একাধিক

আমুদরিয়া নিউজ: মঙ্গলবার রাতে আইপিএল জিতেছে আরসিবি। বুধবার বেঙ্গালুরুতে পৌঁছেছেন কোহলিরা। ১৮ বছরে প্রথমবার ট্রফি জেতায় উৎসবের আবহ বেঙ্গালুরুতে। বিকালে চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি নিয়ে আসার কথা ছিল কোহলিদের। সেখানেই জয় উদযাপনের সিদ্ধান্ত নিয়েছিল কর্ণাটক সরকার। তার অনেক আগে থেকেই চিন্নাস্বামীর বাইরে ভিড় জমান হাজার হাজার দর্শক। ভক্তদের উন্মাদনায় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। তাতে ধাক্কাধাক্কি শুরু হয়। হুড়োহুড়িতে রাস্তায় পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৬ বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। বহু মানুষ আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *