আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’-য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতার ফলক সাদা কাগজে ঢাকা থাকাকে কেন্দ্র করে জোর বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা শাসক অরবিন্দ ঘোষ জানান, উপরমহল থেকে যে নির্দেশ আসছে, সেই অনুযায়ী কাজ করা হচ্ছে। ফলক খোলা থাকবে না ঢাকা থাকবে, সে সিদ্ধান্ত জেলা শাসকই নিতে পারবেন বলে তিনি মন্তব্য করেন। তবে জেলা শাসক ময়ূরী ভাসুর সঙ্গে যোগাযোগ করা গেলেও তিনি ফোন ধরেননি।
