ফের করোনার চোখ রাঙানি! আতঙ্ক বাড়ছে শহরে শহরে

আমুদরিয়া নিউজ: দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, হংকং, সিঙ্গাপুর, চিন এবং তাইল্যান্ডে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। হংকংয়ে ৩ মে পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়।

অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তা পৌঁছেছে ১৪ হাজার ২০০-তে। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ। গত এক বছরের নিরিখে সংখ্যাটি সর্বাধিক। চিনেও গত পাঁচ সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। থাইল্যান্ড থেকেও মিলেছে সংক্রমণের খবর। আবার কি ফিরতে চলেছে আতঙ্কের দিন? চিন্তা বাড়াচ্ছে পরিসংখ্যান।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *