আমুদরিয়া নিউজ: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কর্মদিবসের দাবিকে সমর্থন জানালেন অভিনেত্রী ইশিতা দত্ত। তাঁর মতে, চলচ্চিত্রশিল্পে নির্দিষ্ট কর্মঘণ্টার দাবি অযৌক্তিক নয়। বিশেষত, সন্তান ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা নারীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।
‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ছবির অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, কেউ ১২-১৫ ঘণ্টা কাজ করতে স্বচ্ছন্দ, আবার কেউ কম সময় কাজ করতে চান। প্রযোজনা সংস্থার সিদ্ধান্তের বিষয় হলেও আট ঘণ্টা কাজের দাবিকে অযথা বিতর্কিত করা উচিত নয়। দুই সন্তানের মা ইশিতা জানান, তিনিও দীর্ঘ সময় কাজ করেছেন, তবে প্রযোজকেরা তাঁর পরিস্থিতি বিবেচনা করে আগে কাজ শেষ করার সুযোগ দিয়েছিলেন।
Total Views:
0