বালি-পাথর, হপ্তা তোলার অভিযোগ নিয়ে তৃণমূলের দ্বন্দ্বে উত্তপ্ত পোড়াঝাড়, ধৃত ৩

আমুদরিয়া নিউজ : নদীর বালি-পাথর তুলে সরবরাহ এবং জমির কারবার নিয়ে তৃণমূলের দুটি গোষ্ঠির বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পোড়াঝাড়। ওই এলাকার এক পঞ্চায়েত সদস্য রাজু মন্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে একটি দোকানে ভাঙুচর করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। উল্টোদিকে, পঞ্চায়েত সদস্য রাজু মন্ডলের অভিযোগ, তাঁকে ডেকে নিেয় হামলা করে মোবাইল, সোনার চেন ছিনিয়ে নেওয়া হেয়ছে। তিনি এখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছেন, কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। পুলিশ কড়া পদক্ষেপ করছে।
এলাকার তৃণমূল কর্মী জ্যোতিষ বর্মনের অভিযোগ, তাঁর মুদি দোকান পুড়িয়ে ছাই করে দিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল ও তার অনুগামীরা। গত শনিবারের ঘটনা। পোড়াঝাড়ের তৃণমূলের কর্মী সমর্থকের একাংশ রাজুবাবুর বিরুদ্ধে বলেছেন। কয়েকজন এলাকাবাসী মহিলা কী বলেছেন শোনা যাক।
আবার উল্টোদিকে, রাজুবাবুর পক্ষেও পোড়াঝাড়ের অনেকে মুখ খুলেছেন। তাঁদের দাবি, রাজুবাবুর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। তৃণমূলের জেলা নেতারা কয়েকজন জানান, উভয়পক্ষের অভিযোগ খতিয়ে দেখে দলীয়ভাবে পদক্ষেপ করা হবে। পুলিশ জানিয়েছে, দুটি অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকজনকে জেরা চলছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *