আমুদরিয়া নিউজ : রাতারাতি শিলিগুড়ির যানজট সমস্যার সমাধান হবে না। কতদিন লাগবে তা কেউ বলতে পারবেন না। তবে আপাতত তিন মাসের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বুধবার শিলিগুড়ির পুলিশ কমিশনারের অফিসে সিপি সহ অফিসারদের নিয়ে বৈঠকের পরে এ কথা জানান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বললেন, তিন মাসের পরিকল্পনা সফল করতে সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হবে। সচেতন করা হবে।
Total Views:
0