টোটো চালকের বিরুদ্ধে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

আমুদরিয়া নিউজ : বীরভূমের রামপুরহাটে এক মহিলার হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে দেওয়ার নাম করে সেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক টোটো চালকের বিরুদ্ধে। ঐ মহিলা উদ্বিগ্ন ভাবে সুজয় মেহেরা নামে এক টোটো চালককে জানান তার মোবাইল ফোনটি স্টেশন চত্বরে হারিয়ে গেছে। এই কথা শুনে সেই টোটো চালক ঐ মহিলাকে স্টেশনে নিয়ে গিয়ে সুযোগ বুঝে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ঐ মহিলা কোনোরকমে সেখান থেকে পালিয়ে গিয়ে পুলিশে অভিযোগ জানান। পুলিশ পদক্ষেপ করলেও অভিযুক্ত গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে এবং বুধবার পুলিশ তাকে আদালতে তোলে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *