আমুদরিয়া নিউজ: আজ ১২ই সেপ্টেম্বর, বাংলা কথাসাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র এবং কালজয়ী উপন্যাস ‘পথের পাঁচালী’-র রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকী। গ্রামবাংলার প্রকৃতি, মানুষের সহজ-সরল জীবনযাত্রা এবং নিখাদ মানবতাবোধ তাঁর কলমে যেভাবে ফুটে উঠেছে, তা বাংলা সাহিত্যে এক অনন্য ও দুর্লভ সৃষ্টি।
বাংলা প্রকৃতির এই কবি ও কথাসাহিত্যিকের জন্মবার্ষিকীতে রাজ্যজুড়ে ও সাহিত্যপ্রেমীদের মাঝে নানা আয়োজনের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে তাঁর অমর সৃষ্টি— ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘আরণ্যক’, ‘চাঁদের পাহাড়’ ও ‘ইছামতী’র পঙ্ক্তিমালা উদ্ধৃত করে শ্রদ্ধা জানাচ্ছেন পাঠকরা।
বাঙালির মননে এবং বিশ্বসাহিত্যের দরবারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য চিরকাল আলো জ্বেলে রাখবে, জন্মবার্ষিকীর এই দিনে সেই বার্তাই উঠে আসছে সর্বত্র।