দিল্লির পর কলকাতায় তৃণমূলের প্রতিবাদ মিছিল

আমুদরিয়া নিউজ: দিল্লির পর এবার কলকাতার রাজপথে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে নামছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ায় দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে দল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন দলের এক নেতা। তবে পুলিশি অনুমতি ও তাঁর উপস্থিতি এখনও চূড়ান্ত নয়।

দলের প্রচারপত্রে গণতন্ত্রের কণ্ঠরোধ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি এবং দিল্লিতে বিরোধী নেতাদের আটকের প্রতিবাদ জানানো হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেই এই প্রতিবাদ কর্মসূচি।

অন্যদিকে, তৃণমূলের কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষের দাবি, তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দুর্গাপুজোর আগে গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিল হলে যান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। মিছিলের অনুমতি, মমতার উপস্থিতি এবং জমায়েত কতটা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *