ঢাকার প্রাক্তন সিপি সহ ৩ পুলিশকর্তাকে ফাঁসির নির্দেশ, সকলেই ফেরার

আমুদরিয়া নিউজ : দুই সহকারী সহ ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনারকে ফাঁসির সাজা দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি ওি রায় দেন। ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। তা নিয়ে পরে ঢাকার তৎকালীন পুলিশ কমিশনার সহ কয়েকজনের বিরুদ্ধে মানবতাবিরোধী কাজের অভিযোগে মামলা হয়। সেই মামলায়

ঢাকার প্রাক্তন পুলিশ কমিশনার হবিবুর রহমান, প্রাক্তন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও প্রাক্তন অতিরিক্ত উপ কমিশনার শাহ আলম মহম্মদ আখতারুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারপতি। তাঁদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন। তিনজনই অবশ্য পুলিশের নথিতে ফেরার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *