কলকাতায় ক্লাউন ফেস্টিভালের প্রধান কর্তা

আমুদরিয়া নিউজ: সার্কাসেই হোক বা সিলভার স্ক্রিনে, রাজ কাপুর হোন কিংবা হোয়াকিন ফিনিক্স- এক চাকায় সাইকেল চড়ে জাগলিং, লুপিং-লুপ উত্তেজনার পারদ ছুঁয়ে যাওয়া আর মানুষকে হাসানো, সহজ নয় মোটেই। তা মাথায় রেখেই সামাজিক অনুষ্ঠান থেকে অস্কার মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন জোকাররা।

কিন্তু জোকার সেজে পর্দা, মঞ্চ কাঁপান না তাঁরা। আদতেই জোকার বটে! আর কঠিন কাজের সঙ্গে ক্লাউনিংয়ের কোনও সংযোগই নেই, এতে শুধু আছে মজা আর দেদার আনন্দ। সম্প্রতি সদলবলে কলকাতায় এসে এমনই মন্তব্য করে বসলেন ভারতের আন্তর্জাতিক ক্লাউন ফেস্টিভ্যাল-এর প্রধান কর্তা তথা ওয়ার্ল্ড ক্লাউন অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি মার্টিন ডি’সুজা। মঞ্চে তিনি পরিচিত ফ্লাবার জোকার নামে। আলোর রোশনাইয়ে আড়াই ঘন্টা ধরে দর্শকদের ঠোঁটে অমলিন ছিল হাসির রেখা। শো শেষে মার্টিন বললেন, যতদিন মঞ্চ থাকবে, দর্শক থাকবে, যতদিন লাইভ বিনোদন দেখার ইচ্ছে, খিদে বেঁচে থাকবে মানুষের মধ্যে ততদিন জোকাররাও থাকবেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *