মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের সিদ্ধান্ত স্থগিত

আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট শুক্রবার পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়ের সদস্যপদ বাতিলের হাই কোর্টের রায় স্থগিত রাখল। আদালত জানিয়েছে, হাই কোর্টের সিদ্ধান্তে কিছু অসুবিধা আছে এবং সেই রায়ের কার্যকারিতা এখন থেমে থাকবে। সুপ্রিম কোর্টের বেঞ্চে ছিলেন মুখ্য বিচারপতি সুর্য কান্ত ও বিচারপতি জয়মল্য বাগচী।

মুকুল রায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে জয়ী হন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিরোধীরা দাবি করেছিলেন, দলত্যাগের কারণে তাকে বিধায়ক পদ থেকে অপসারণ করা উচিত। হাই কোর্ট সেই রায়ে তার সদস্যপদ খারিজ করে দেয়।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় সুপ্রিম কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এবং উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরও সময় লাগবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *