আমুদরিয়া নিউজ : বুধবার প্রকাশিত হলো আইপিএল ২০২৬ এর প্রথম ২০ ম্যাচের সূচি। আসন্ন বিধানসভা ভোটের কারণে আপাতত পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হলো না। ভোটের দিন ঘোষনা হওয়ার পর জানানো হবে বাকি সূচি। জানা গিয়েছে এবারের আইপিএল শুরু হচ্ছে ২৮ শে মার্চ, বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ ম্যাচ নিয়ে। ঘোষণা করা হয়েছে প্রত্যেকটি দলের চারটি করে ম্যাচের সূচি। কলকাতার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ এপ্রিল ইডেনে। গত বছর বেঙ্গালুরু ট্রফি জেতায় এবারে বেঙ্গালুরুতেই শুরু হতে চলেছে প্রথম আইপিএল ম্যাচ। ক্রিকেট বোর্ড বিবৃতি অনুযায়ী, নতুন সিজনের মঞ্চ কোথায় হবে সে বিষয়ে কর্ণাটক সরকারের কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষ।
Total Views:
0