জ্বালানী সংকট রুখতে ডিলারদের সঙ্গে জরুরী বৈঠকে মুখ্যমন্ত্রী

আমুদরিয়া নিউজ : দেশের যুদ্ধকালীন পরিস্থিতিতে তেল ও গ্যাস সংস্থার ডিলারদের সঙ্গে বুধবার বিকেলে জরুরী বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সূত্রে জানা গিয়েছে, তিনটি তৈল সংস্থা এবং গ্যাস ডিলারদের সঙ্গে আলোচনা চলছে।মধ্যবিত্তের মধ্যে যে রান্নার গ্যাস নিয়ে আচমকা সমস্যা তৈরি হয়েছে,তা দ্রুত সমাধানের উপায় খুঁজতেই এই জরুরী বৈঠক। বৈঠকে রয়েছেন খাদ্য দপ্তরের সচিব সহ বহু প্রশাসনিক আধিকারিক। বিস্তারিত জানতে চোখ রাখতে হবে আমুদরিয়ার পরবর্তী আপডেটে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *