আমুদরিয়া নিউজ : তৃণমূল সরকারের যুবসাথীর বদলে এবার বিজেপি সরকারের নতুন উদ্যোগ হিসেবে সামনে এসেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য সরকারি পোর্টাল বা অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। অনুমান করা হচ্ছে, নতুন প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ হওয়ার পর জুন মাস নাগাদ রেজিস্ট্রেশন শুরু হতে পারে। তাই আবেদন করতে আগ্রহীদের আপাতত অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।
সম্ভাব্য প্রয়োজনীয় নথিগুলির মধ্যে লাগবে :
- আধার কার্ড
- ভোটার আইডি
- মাধ্যমিক অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার মার্কশিট
- এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নম্বর
- ব্যাঙ্ক পাসবুক
- পাসপোর্ট সাইজ ছবি
Total Views:
0