অদিতি মুন্সির প্রচারে বিদেশি ব্যক্তি

আমুদরিয়া নিউজ :   রাজারহাট-গোপালপুরে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির নির্বাচনী প্রচারকে ঘিরে বিতর্ক  তীব্র হয়েছে। বিজেপির অভিযোগ, যে তাঁর প্রচারে বিদেশি নাগরিকরা অংশ নিয়েছেন এবং এই অভিযোগ নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।  এটিকে গুরুতর আইনভঙ্গ বলে দাবি করা  হয়েছে।

বিজেপি জানিয়েছে, নির্বাচন দেশের সার্বভৌম গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এতে শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই অংশগ্রহণের অধিকার রয়েছে । অভিযোগ করা হয়েছে, অদিতি মুন্সির প্রচারে নাইজেরীয়ার  বিদেশি নাগরিকদের তৃণমূলের পতাকা, ব্যাজ পরে এবং স্লোগান দিতে দেখা গেছে, যা আইনবিরোধী। এই দাবির সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও জমা দেওয়া হয়েছে, যদিও তার সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *