আমুদরিয়া নিউজ: বর্তমানে AI মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যা দ্রুত ও সহজে বিভিন্ন সমস্যার সমাধান করে। তবে এর এই সুবিধার পেছনে রয়েছে বিশাল প্রযুক্তিগত পরিকাঠামো ও বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ, যা নিয়ে এখন নতুন করে চিন্তা শুরু হয়েছে।
অতীতে রেল, টেলিকম ও ইন্টারনেটের ক্ষেত্রেও চাহিদা বাড়ার সঙ্গে পরিকাঠামোর ঘাটতি দেখা গিয়েছিল—AI ক্ষেত্রেও এখন একই পরিস্থিতি। একেকটি প্রম্পটে বিদ্যুৎ খরচ কম হলেও, প্রতিদিন কোটি কোটি ব্যবহারের ফলে মোট বিদ্যুৎ খরচ বিশাল চ্যালেঞ্জ হয়ে উঠছে বলে জানা গিয়েছে।