আমুদরিয়া নিউজ : ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার জ্বালানি সংকট মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীও জ্বালানি ব্যবহারে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এলপিজি ও প্রচলিত জ্বালানির ব্যবহার কমিয়ে বিকল্প শক্তির উৎসের দিকে ঝুঁকছে সেনাবাহিনী। বিশেষ করে বায়োগ্যাস ও সৌরশক্তির মতো জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে দীর্ঘমেয়াদে জ্বালানি নির্ভরতা কমানো যায়।
এর মধ্যে বায়োগ্যাস চুলা কেনার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেনা সদস্যদের চলাচল ৪০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনাও রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক ফ্লাইটও সীমিত করা হবে। এই নতুন নিয়মগুলোর বেশিরভাগই আগামী এক–দুই সপ্তাহের মধ্যেই কার্যকর হতে পারে।
Total Views:
0