গুরুতর আহত! লাহোরের হাসপাতালে ভর্তি লস্করের সহ প্রতিষ্ঠাতা হামজা!

আমুদরিয়া নিউজ: নিজের বাড়িতে গুরুতর জখম লস্কর এ তৈবার সহ প্রতিষ্ঠাতা ও হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ সহযোগী আমির হামজা। তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কীভাবে হামজা জখম হলেন তা স্পষ্ট নয়। আশঙ্কা, কেউ বা কারা আমিরের উপর হামলা চালিয়ে থাকতে পারে! উল্লেখ্য, দিন তিনেক আগেই লশকরের অন্যতম নেতা আবু সইফুল্লা খুন হন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে। লশকর প্রধান হাফিজ় সঈদ এবং আব্দুল রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত আমির বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে ছিলেন বলে দাবি গোয়েন্দাদের। হাফিজ়ের হাত ধরেই লশকরের কেন্দ্রীয় কমিটিতে আসেন তিনি। ২০১২ সালের অগস্টে আমেরিকা তাঁকে বিশ্বব্যাপী ‘সন্ত্রাসী’ বলে ঘোষণা করে। ২০০০ সালের গোড়ার দিকে ভারতেও সক্রিয় ছিলেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *