আমুদরিয়া নিউজ: কানাডার এক প্রত্যন্ত বনাঞ্চলে প্রাকৃতির কোলে সময় কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন এক মা ও তাঁর শিশুকন্যা। বন্য গ্রিজলি ভাল্লুকের অতর্কিত ও হিংস্র হামলায় ঘটনাস্থলই মৃত্যু হয় তাঁদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাঁরা যখন ওই অঞ্চলে ট্র্যাকিং করছিলেন, তখন আচমকাই একটি বিশাল ভাল্লুক তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়।
এই ঘটনার পর বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় পর্যটকদের যাতায়াত সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে জঙ্গলে খাবারের অভাব হওয়ায় বন্য প্রাণীরা ইদানীং লোকালয় ও পর্যটন কেন্দ্রগুলির দিকে চলে আসছে বলে বিশেষজ্ঞদের অনুমান। এই ভয়ঙ্কর ঘটনাটি গোটা দেশজুড়ে বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Total Views:
0