আমুদরিয়া নিউজ: বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে পৃথিবীর অন্যতম দীর্ঘ, প্রাচীন ও শক্তিশালী ‘রেডউড’ গাছগুলি বর্তমানে অস্তিত্বের চরম সংকটে পড়েছে। ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টির অভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকা এই বিশালকার গাছগুলির ওপরের অংশ ক্রমশ শুকিয়ে যাচ্ছে।
অতিরিক্ত খরা ও ঘনঘন দাবানলের কারণে এই বনাঞ্চলের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়ছে যা পরিবেশবিদদের গভীরভাবে চিন্তিত করে তুলেছে। গবেষকরা বলছেন, প্রকৃতির এই পাওয়ারহাউস রেডউড গাছের বর্তমান করুণ অবস্থা আসলে সমগ্র পৃথিবীর আগামী জলবায়ু বিপর্যয়ের এক ভয়ঙ্কর ও স্পষ্ট সংকেত।
Total Views:
0