অরুণাচল সীমান্তে ভারত-চিন উত্তেজনা

আমুদরিয়া নিউজ: প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নিয়ে ভারত ও চিনের মতপার্থক্যের কারণে অরুণাচল প্রদেশের আসাফিলা ও লংজু সীমান্ত এলাকা এখনও সংবেদনশীল। প্রতিরক্ষা সূত্রের দাবি, নিয়মিত টহলের সময় দুই দেশের সেনার মুখোমুখি হওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। উত্তেজনা এড়াতে ফ্ল্যাগ মিটিং ও হটলাইনের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

সম্প্রতি অরুণাচলের একাধিক এলাকায় ভারত ও চিনের সেনার মধ্যে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন আইটিবিপির ডিজি শত্রুজিৎ সিং কাপুর। এ বিষয়ে নির্দিষ্ট তথ্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে বিদেশ মন্ত্রক। এর আগে গত ৬ সেপ্টেম্বর ওয়াচা-দামাই সীমান্ত বৈঠক কেন্দ্রে দুই দেশের কোর কম্যান্ডার পর্যায়ের বৈঠক হয়। সীমান্তে নজরদারির পাশাপাশি দুর্গম এলাকায় রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও জোর দিচ্ছে ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *