বকেয়া DA-র দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ শিক্ষকরা

আমুদরিয়া নিউজ : বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে  এবার সরব হয়ে উঠলেন সরকার পোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের অভিযোগ, ডিএ নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলেও সেখানে নেই কোনো সুস্পষ্ট নির্দেশিকা। আদৌ তাঁরা বকেয়া ডিএ পাবেন কি না তা নিয়েই কার্যত তাঁদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

আর এই সমস্যার সমাধানে এবার পদক্ষেপ নিল ‘অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর সদস্যরা। তাঁদের দাবি, অন্য সরকারি কর্মচারীদের মতো শিক্ষকদেরও মার্চ ২০২৬-এর মধ্যেই বকেয়া মিটিয়ে দিতে হবে। কারণ, বহু অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য টাকা হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। অথচ প্রশাসনিক জটিলতার জাঁতাকলে ফেলে তা আটকে রাখা হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই শিক্ষাদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এতেও যদি সমস্যার সমাধান না হয়, শেষপর্যন্ত তাঁরা সুপ্রিমকোর্টেরও দ্বারস্থ হবেন বলেও  জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *