বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা মিলবে ২৮ জুন থেকে

 আমুদরিয়া নিউজ : দীর্ঘ প্রায় দু’বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য আবারও ভারতের পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। ঢাকায় ভারতের নতুন হাই কমিশনার জানান, আগামী ২৮ জুন (রবিবার) থেকে বাংলাদেশিরা ফের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রথম পর্যায়ে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে আবেদন গ্রহণ করা হবে।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির কারণে ভারত পর্যটন ভিসা সাময়িকভাবে বন্ধ করেছিল। তবে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু ছিল। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পর্যটন, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ এবং ধর্মীয় কারণে ভারত সফর সহজ হবে।

ভারতের হাই কমিশনারের মতে, দুই দেশের মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক সম্পর্ক আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদেরও মত, এই সিদ্ধান্ত ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, পর্যটন, ব্যবসা ও জনসংযোগে নতুন গতি আনবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *