আমুদরিয়া নিউজ: ভারতের জেলা ও মফস্বল শহরগুলিতে দ্রুত বাড়ছে বেসরকারি হাসপাতালের সংখ্যা। ব্ল্যাকস্টোন ও কেকেআরের মতো আন্তর্জাতিক সংস্থাগুলি এই খাতে বিপুল বিনিয়োগ করছে। অনুমান, আগামী চার বছরে ১৮টি বড় হাসপাতাল চেইনে ৩৪ হাজারেরও বেশি নতুন শয্যা যুক্ত হতে পারে, যার প্রায় ৪০ শতাংশ হবে ছোট শহরে।
সরকারি স্বাস্থ্য পরিষেবার ঘাটতি মেটাতে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ হলেও চিকিৎসার খরচ বৃদ্ধি নিয়ে উদ্বেগ রয়েছে। উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিষেবাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।
Total Views:
0