আমুদরিয়া নিউজ: শিক্ষক সংকট, অতিরিক্ত ছাত্রসংখ্যা এবং স্কুল ভবনের বেহাল দশার প্রতিবাদে ফ্রান্সে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলন চরম আকার ধারণ করেছে। এর জেরে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার দেশের প্রায় ৪০০ থেকে ৫০০টি হাই স্কুল আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ফরাসি শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফ্রে।
গত সপ্তাহ থেকে প্যারিস, মার্সেই ও তুলুজের মতো বড় শহরগুলোতে ছড়িয়ে পড়া এই ছাত্র বিক্ষোভের বেশ কিছু জায়গায় পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষামন্ত্রীর দাবি, আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২৪টি স্কুল পুড়িয়ে দেওয়া বা ভাঙচুর করা হয়েছে। দেশটির বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, ফ্রান্সের মোট ৩,৭০০টি স্কুলের মধ্যে অন্তত ৭৩৫টি স্কুল এই সহিংস আন্দোলনের জেরে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ: সোমবার বন্ধ থাকছে প্রায় ৫০০ স্কুল
Total Views:
0
Leave a Comment