কেবিসির হটসিট থেকে UPSC-র মেধাতালিকায় বিকাশ

আমুদরিয়া নিউজ: মাত্র ২২ বছর বয়সেই নজির গড়লেন হিমাচলের বিকাশ সিং পানওয়ার। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে প্রথমে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে ৫০ লক্ষ টাকা জেতেন তিনি। এরপর প্রথমবার UPSC পরীক্ষায় বসেই সর্বভারতীয় ১৫৯তম র‍্যাঙ্ক অর্জন করেন। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বিকাশের এই সাফল্যের নেপথ্যে ছিল কঠোর পরিশ্রম এবং বাবার দীর্ঘ সংগ্রাম। জানা গেছে বিকাশের বাবা একসময় মাত্র ১,৪০০ টাকা বেতন পেতেন। তাঁর সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে গোটা হিমাচল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *