আমুদরিয়া নিউজ: নাবালকদের সুরক্ষায় অস্ট্রেলিয়া সরকারের জারি করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এবার বড়সড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই সরকারি নিষেধাজ্ঞার বৈধতাকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালত বা হাই কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে, যার শুনানি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। মানবাধিকার কর্মী এবং প্রযুক্তি সংস্থাগুলোর দাবি, এই ধরণের সম্পূর্ণ নিষেধাজ্ঞা নাগরিকদের বাকস্বাধীনতা ও তথ্যের অধিকার হরণ করে।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, যুবসমাজকে সাইবার অপরাধ ও মানসিক অবসাদ থেকে বাঁচাতে এই কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের এই আবহে অস্ট্রেলিয়ার আদালতের এই রায় আগামী দিনে এক ঐতিহাসিক নজির তৈরি করতে পারে।
Total Views:
0