আমুদরিয়া নিউজ:১৭ কোটি ২২ লক্ষ টাকার বেশি চিটফান্ড কেলেঙ্কারির মামলায় দীর্ঘদিন পলাতক এক অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম দেবব্রত দত্ত। অভিযোগ, আমানতকারীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা সংগ্রহ করে প্রায় ১৭ কোটি ২২ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল।
সিবিআই সূত্রে খবর, শিলিগুড়ি থেকে দেবব্রত দত্তকে গ্রেফতার করা হয়। এরপর ট্রানজিট রিমান্ডে তাঁকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়।
Total Views:
0