লাচেন ধসে বিচ্ছিন্ন সিকিম

আমুদরিয়া নিউজ :    সিকিমের লাচেনে টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে কমপক্ষে ১৫০০ পর্যটক আটকা পড়েছিলেন। ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হলে ভারতীয় সেনা ও বর্ডার রোডস অর্গানাইজেশন উদ্ধার অভিযান চালায়। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের পর পর্যটকদের লাচেন-ডংকিয়া লা-শিবমন্দির-জিরো পয়েন্ট-ইয়ুমথাং করিডর দিয়ে নিরাপদ স্থানে সরানো হচ্ছে। পর্যটকদের ছোট ছোট দলে ভাগ করে আনা হচ্ছে এবং নিরাপত্তার কারণে তারামচুর রুটে যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

সেনা ও জেলা প্রশাসন একসঙ্গে  লাচেনে উদ্ধার অভিযান পরিচালনা করছেন, তদারকি করছেন মঙ্গন জেলার জেলাশাসক অনন্ত জৈন ও পুলিশ সুপার । স্থানীয় বাসিন্দা, হোটেল মালিক, যুব কমিটি ও গাড়ি চালক সংগঠনও উদ্ধার কাজে সহায়তা করছেন। দ্রুত অভিযান চালানোয় অনেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কড়া নজরদারি বজায় রাখা হবে বলে জানান হয়েছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *