স্পেনে তীব্র আবাসন সংকট: কাঠগড়ায় ‘শকুন তহবিল’, রাস্তায় লাখো মানুষ

আমুদরিয়া নিউজ: ভয়াবহ আবাসন সংকটের জেরে উত্তাল হয়ে উঠেছে স্পেন। রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ একাধিক শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, বড় বড় করপোরেট বিনিয়োগ সংস্থা বা ‘শকুন তহবিল’ আবাসন বাজার দখল করে কৃত্রিমভাবে বাড়িভাড়া আকাশচুম্বী করছে। সম্প্রতি মারিকার্মেন আবাসকাল নামের এক ৮৭ বছর বয়সী বৃদ্ধাকে জোরপূর্বক উচ্ছেদের পর হাসপাতালে তাঁর মৃত্যু এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।
গত এক দশকে স্পেনে বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের আনা জরুরি আবাসন বিল সংসদে খারিজ হয়ে যাওয়ায় দেশটিতে আগামী ২৯ নভেম্বর আগাম সাধারণ নির্বাচনের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দাবি, আবাসনকে ব্যবসার পণ্য বানানো বন্ধ করতে হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *