আমুদরিয়া নিউজ: রেকর্ড ভাঙা গরমে পুড়ছে জাপান। গত দুই মাসেই দেশটিতে হিটস্ট্রোকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ হাজারেরও বেশি মানুষ এবং প্রাণ হারিয়েছেন ৭৯ জন। এই চরম আবহাওয়া থেকে নাগরিকদের বাঁচাতে জাপানের বাজারে আনা হয়েছে এক অভিনব আবিষ্কার—’হিউম্যান ফ্রিজ’ বা মানুষের ব্যবহারের জন্য বিশেষ কুলিং বক্স।জাপানি ভাষায় ‘দো হিয়েমন’ (Do Hiemon) নামের এই যন্ত্রটির অর্থ ‘শীতলীকরণ বাক্স’। এটি মূলত একটি ছোট কেবিনের মতো ফ্রিজ, যার ভেতরে একজন মানুষ ঢুকে মুহূর্তের মধ্যে শরীর ঠান্ডা করতে পারেন।
এই প্রযুক্তির উদ্ভাবক তেতসুয়া নাকায়ামা জানান, ফ্রিজার ভেন্ডিং মেশিন দেখেই তিনি এই হিউম্যান ফ্রিজ তৈরির অনুপ্রেরণা পেয়েছেন।বর্তমানে জাপানের বিভিন্ন পাবলিক প্লেস এবং বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে এটি বসানো শুরু হয়েছে। অত্যাধুনিক এই কুলিং বক্সের একেকটির দাম ১৫ লাখ জাপানি ইয়েন (প্রায় ৯,৪০৭ ডলার)। জলবায়ু পরিবর্তনের এই যুগে পথচারী ও কর্মীদের হিটস্ট্রোকের হাত থেকে বাঁচাতে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে।