আমুদরিয়া নিউজ: করোনার রেশ কাটতে না কাটতেই রাশিয়ায় নতুন মহামারীর আতঙ্ক। সাইবেরিয়ার এক গোপন বায়োল্যাব কর্মীর আচমকা রহস্যমৃত্যুর পর সেখানে প্লেগ রোগ ছড়ানোর হাইঅ্যালার্ট জারি করা হয়েছে। সংক্রমণ রুখতে ল্যাব সংলগ্ন এলাকা সম্পূর্ণ সিল করে দিয়ে শতাধিক মানুষকে কড়া কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। রুশ স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর হলেও স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এই মরণঘাতী রোগ যাতে কোনোভাবেই শহরের অন্যান্য জনবহুল এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনো নতুন ভাইরাসের সংক্রমণ এটি কি না, তা নিশ্চিত হতে মৃত বিজ্ঞানীর রক্তের নমুনা উন্নত পরীক্ষার জন্য মস্কোর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
Total Views:
0