আমুদরিয়া নিউজ : উত্তর ২৪ পরগণার বাসিন্দা এক যুবককে দিল্লি পুলিশের সাইবার অপরাধ শাখা গ্রেফতার করেছে। নাম আনন্দ কুমার। ডেটিং অ্যাপ, ইন্সটা সহ নানা অ্যাপে অ্যাকাউন্ট খুলত সে ভুয়ো নাম দিয়ে। কখনও ডাক্তার, কখনও ব্যবসায়ী, ফিল্ম ডিরেক্টর, প্রোডিউসার সেজে মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করত। প্রেমের ফাঁদ পেতে টাকা হাতিয়ে নিত। অভিযোগ পেয়ে দিল্লি পুলিশ নজরদারি চালিয়ে ওই যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ৪টি স্মার্টফোন, ৮টি সিম কার্ড, ৩টি ডেবিট কার্ড ও সোনার গয়না উদ্ধার করেছে।
Total Views:
0