হাঁটু-কোমরের ব্যথার সমাধানে রোবটিক প্রযুক্তি

আমুদরিয়া নিউজ :  হাঁটু ও কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারে রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে সামনে রেখে কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ ডা. সমীর আলি পরাভথ অংশ নিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর অস্ত্রোপচারের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মশালায় রোবট-সহায়ক সার্জারির মাধ্যমে কীভাবে আরও নির্ভুল পরিকল্পনা করা যায় এবং রোগীদের দ্রুত সুস্থ করে তোলা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি লাইভ সার্জারি ও সিএমই সেশনের মাধ্যমে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই ধরনের জ্ঞান বিনিময় ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং রোগীদের জন্য আরও নিরাপদ ও উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *