আমুদরিয়া নিউজ: আরজি কর হাসপাতালে ঘটনাস্থল দেখতে চেয়ে কলকাতা হাই কোর্টে আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার। তবে কোনও সিদ্ধান্ত নিল না কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে শিয়ালদহ আদালত। পাশাপাশি, ঘটনাস্থলে কত জন উপস্থিত থাকতে পারবেন, তাও নির্ধারণ করবেন শিয়ালদার বিচারক। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ, আর্জি জমার পড়ার ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। গত অগস্টে আরজি কর হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই ঘটনায় গ্রেফতার হন কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নিম্ন আদালত। নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা হাই কোর্টে আবেদন করে জানিয়েছিলেন, তাঁদের আরজি কর হাসপাতালে ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে শিয়ালদহ আদালত।
আরজি করের ঘটনাস্থল দেখার আর্জি জানিয়েছিল নির্যাতিতার পরিবার, কী বলল হাইকোর্ট?
Leave a Comment