নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ

আমুদরিয়া নিউজ : নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)-এ গবেষণামূলক কাজের সুযোগ। বুধবার এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদনপত্র পাঠাতে হবে না।

বিশ্ববিদ্যালয়ে এডুকেশন বিভাগে ওই প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির নাম— ‘এক্সপ্লোরিং দ্য কি ইন্ডিকেটরস ফর পসিবল ইন্টারভেনশন, ইম্প্রুভমেন্ট ইন দ্য ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম টুওয়ার্ডস কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ ফ্যাকাল্টিজ় এনগেজড ইন হায়ার এডুকেশন’। বিশ্ববিদ্যালয়ের ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের একটি মাইনর রিসার্চ প্রজেক্ট এটি।প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। সংশ্লিষ্ট পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে পাঁচ মাসের জন্য। এর জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক মাসে ৮ হাজার টাকা

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *