উপস্থিতি নিয়ে বিক্ষোভ, ইস্তফা উপাধ্যক্ষের

আমুদরিয়া নিউজ: পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় উপস্থিতি না থাকায় পড়ুয়াদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল সুরেন্দ্রনাথ আইন কলেজ। পড়ুয়াদের বিক্ষোভ ও প্রায় ২৩ ঘণ্টার ঘেরাওয়ের পর শুক্রবার পদত্যাগ করেন কলেজের উপাধ্যক্ষ মহম্মদি তারান্নুম।

তাঁর দাবি, স্বেচ্ছায় নয়, চাপের মুখে পদত্যাগপত্রে সই করতে হয়েছে। দীর্ঘ সময় তাঁকে ঘরে আটকে রাখা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগও করেন তিনি। পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন উপাধ্যক্ষ।

অন্যদিকে, পড়ুয়াদের অভিযোগ, কলেজে নিয়মিত ক্লাস ও পরিকাঠামোর সমস্যা রয়েছে। সেই কারণে তাঁদের উপস্থিতি কমেছে। বিষয়টি নিয়ে কলেজে এখনও উত্তেজনা রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *