আমুদরিয়া নিউজ: উৎসবের মরসুমের আগে আবার দাম বাড়ল কমার্শিয়াল রান্নার গ্যাসের। ১৯ কেজির LPG সিলিন্ডারে ৯.৫০ টাকা বাড়ায় কলকাতায় নতুন দাম দাঁড়িয়েছে ২,৮৮২ টাকা। যদিও গৃহস্থের ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় পুজোর সময়ে রেস্তরাঁর খাবারের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
Total Views:
0