রাষ্ট্রপতি ভবনে ‘সিতারে জমিন পর’-এর স্পেশাল স্ক্রিনিং, আমিরের ছবির প্রশংসা মুর্মুর

আমুদরিয়া নিউজ: গত ২০ জুন বড়পর্দায় মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ছবি ‘সিতারে জমিন পর’। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্য ছবিটির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন আমির খান। আর তা দেখে আমিরকে প্রশংসায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আমিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ‘সিতারে জমিন পর’ ছবি দেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক তথা মুখ্য অভিনেতা আমির খান-সহ অন্যান্য কলাকুশলীরা। স্নায়ুরোগে আক্রান্ত বহু মানুষকে নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবিটি বৈচিত্র্য ও সাম্যের অপূর্ব মেলবন্ধন।” ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমিরের ছবি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল এই স্পোর্টস ড্রামা। ছবিতে আমির অভিনয় করেছেন একজন বাস্কেটবল কোচ হিসাবে। আমিরের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া ডিসুজাও। সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী ছবিটি প্রায় ১১০ কোটি টাকা আয় করেছে বলে সূত্রের খবর।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *